Skip to main content

সর্বশেষ সংবাদ

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI
VIRAT KOHLI. ( Image Source: IPL )

দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, দ্বিতীয় ম্যাচেই ফের একবার স্বমহিমায় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল  চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই ম্যাচ উইনিং ইনিংস খেলার পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির রেকর্ডও ছুঁলেন বিরাট কোহলি। আইপিএলের মঞ্চে ধোনির ম্যাচের সেরা হওয়ার রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখান অবশ্য বড় রানের ইনিংস খেলতে ব্যর্থই হয়েছিলেন বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ২১ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শুরুটা ভালভাবে করতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের অন্যতম নেপথ্য কারিগড় ছিলেন বিরাট কোহলি। ওপেনিংয়ে তাঁর ৭৭ রানের ইনিংসটাই যে আরসিবির জয়ের রাস্তাটা প্রস্তুত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৯ বলে ৭৭ রান করেছিলেন বিরাট কোহলি

এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল পঞ্জাব কিংস। দিও বিরাট কোহলিদের বিরুদ্ধে বিরাট রান করতে পারেনি তারা। চিন্নাস্বামী স্টেডিয়ামের স্কোরিং পিচে মাত্র ১৭৬ রানেই থামতে হয়েছিল পঞ্জাব কিংসকে। ঘরের মাঠে এই রান যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে খুব একটা বড় লক্ষ্য ছিল না তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই এদিন বিধ্বংসী রূপ ধারণ করেছিলেন বিরাট কোহলি। শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছিলেন তিনি। ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গেই তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ১১টি বাউন্ডারি এবং ২ টো ওভার বাউন্ডারি।

সেই ইনিংস খেলেই ম্যাচেপ সেরার শিরোপাও জিতে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। ম্যাচের সেরা হওয়ার সঙ্গেই এমএস ধোনির রেকর্ডও ছুঁলেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ১৭বার ম্যাচের সেরা হয়েছেন এমএস ধোনি। সেই রেকর্ডই ছুঁলেন বিরাট কোহলিও। তবে এই তালিকায় তাদের থেকে ওপরে রয়েছেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত ১৯ বার আইপিএলের মঞ্চে ম্যাচের সেরা হয়েছেন তিনি।

The post ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

শুরুতেই ধাক্কা মুম্বাইয়ের, প্রশ্ন উঠে গেল হার্দিকের অধিনায়কত্ব নিয়ে

Hardik and Rohit (Source: X) মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে অভিষেক হয়ে গেল হার্দিক পান্ডিয়ার। যদিও অভিজ্ঞতা একেবারেই সুখকর নয়। প্রথম ম্যাচে পরাজয় দিয়েই যাত্রা শুরু হলো এই অলরাউন্ডারের। যে ম্যাচের রাশটা...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images) ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয়...

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter) টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন...