Skip to main content

সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli
Virat Kohli. (Photo Source: Twitter)

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক জানিয়েছেন, তার ক্রিকেট জীবনে এর থেকে অর্থহীন ব্যাখ্যা এর আগে কখনো শোনেননি। এর পাশাপাশি এক ধাপ এগিয়ে ফিঞ্চ বলেছেন, সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে বিরাট কোহলিই বিশ্বের সেরা ক্রিকেটার। সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে সম্প্রতি যোগ দিতে এসে ফিঞ্চ বলেন, ‘আমি বুঝতে পারি না যখনই কোনও আইসিসির প্রতিযোগিতার সামনে আসে সেই মুহূর্ত থেকেই বিরাট কোহলি কে নিয়ে এই ধরনের বাজে কথা লোকে কেন বলতে শুরু করে। ও নিজে কি কখনো জাতীয় দলে নিজের জায়গাটা নিয়ে কোন রকম চাপে থাকে? তাই এইসব মন্তব্য আমার কাছে আবর্জনার বোঝা ছাড়া আর অন্য কিছুই নয়।’

এখানেই না থেমে ফিঞ্চ আরো যোগ করেন, ‘ সাদা বলে ক্রিকেটে বিরাট কোহলি বিশ্বের সর্বশ্রেষ্ঠ তারকা। ওর স্ট্রাইকরেট ১৪০ এবং অন্যান্যদের ১৬০ হলেও এইমুহূর্তে কিছুই যায় আসে না। যদি আমার হাতে ভারতীয় দল তৈরি করার ক্ষমতা থাকতো তাহলে ওকে অবশ্যই দলে নিতাম। প্রতিটা বড় ম্যাচে ও একার দক্ষতাতেই ম্যাচ বার করার ক্ষমতা রাখে। তাই আবারও মনে করিয়ে দিতে চাই এই ধরনের কথাবার্তা বিশ্বকাপের আগে একান্তই অর্থহীন।’ প্রসঙ্গত দুমাস মাঠের বাইরে ছিলেন বিরাট। পুরো ইংল্যান্ড সিরিজেই খেলতে দেখা যায়নি তাঁকে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তরতাজা হয়ে মাঠে ফিরেছেন কিং কোহলি। এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন ফিঞ্চ। তিনি উল্লেখ করেন, ‘ এটাই তো স্বাভাবিক। জিদ হারে আন্তর্জাতিক ক্রিকেটের দখল নিতে হয় সারা বছর জুড়ে, এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে এমন বিশ্রামের অবশ্যই প্রয়োজন রয়েছে। আর এই ক্ষেত্রে কোহলির মতো তারকার পক্ষে ভারতে ছুটি কাটানো খুবই কঠিন বিষয়। তাই ও এমন জায়গায় চলে গিয়েছিল যেখানে কেউ ওকে চেনে না অথবা জানে না। আমি মনে করি এভাবেই সকলের চোখের আড়ালে চলে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক ক্লান্তি একেবারেই দূর করা সম্ভব। কোহলির ক্ষেত্রেও তাই হয়েছে। তাই বিরাটকে মাঠে এখন অনেক তরতাজা লাগছে।’ এছাড়াও আইপিএলের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিরাট কোহলিকে এমনই তরতাজা দেখার ইচ্ছা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।

The post সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

ENG vs IND 2026: इंग्लैंड बनाम भारत पहला टी20आई मैच प्रीव्यू, हेड टू हेड, पिच रिपोर्ट और वो सब जो आपको पता होना चाहिए

India vs England (Image Credit- Twitter X) आयरलैंड दौरे पर टी20 सीरीज में 2-0 से मुंह की खाने के बाद, अब भारतीय क्रिकेट टीम इंग्लैंड दौरे पर है। यहां पर...

टी20 वर्ल्ड कप में हार के बाद भी BCCI ने हरमनप्रीत कौर पर जताया भरोसा, एशियन गेम्स 2026 के लिए सौंपी टीम की कमान 

Indian Women Team (Image Credit- Twitter X) आईसीसी महिला टी20 वर्ल्ड कप 2026 में भारतीय महिला टीम के बाहर होने के बाद भी बीसीसीआई ने टीम की कप्तान हरमपनप्रीत कौर...

बेलफास्ट से डरहम पहुंची भारतीय क्रिकेट टीम, देखें इंग्लैंड दौरे का पूरा शेड्यूल सिर्फ एक क्लिक में

Team India (Image Credit- Twitter X) आयरलैंड दौरे पर टी20 सीरीज में 2-0 से हारने के बाद, अब भारतीय क्रिकेट टीम इंग्लैंड चुनौती के लिए रवाना हो चुकी है। टीम...

30 जून, Morning News Headlines: आज सुबह तक की सभी ताजा खबरें क्रिकेट जगत से

Morning News Headlines (Image Credit- Twitter X) 1. “अभी भी यकीन नहीं हो रहा” – आयरलैंड के खिलाफ भारत की 2-0 से टी20 सीरीज हार पर रयान टेन डोएशेट का...